অ্যান্ড্রয়েডের জন্য ফায়ারফক্সে অঙ্গভঙ্গির ব্যবহার

এই প্রবন্ধটি হয়তো তারিখের বাইরের।

যার ওপরে এটি ভিত্তি করে আছে সেই ইংরাজী প্রবন্ধে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করা হয়েছে। যতক্ষণ না এই পেজটি আপডেট হচ্ছে, ততক্ষণ আপনি হয়তো এটাকে সাহায্যকর পাবেন: Use gestures in Firefox for Android

Firefox for Android Firefox for Android শেষ আপডেট: 100% of users voted this helpful

ইতোমধ্যে যেসব অঙ্গভঙ্গি আপনি আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহার করেন, তার বেশিরভাগই ফায়ারফক্সে ব্যবহার করতে পারবেন ।


জুম ইন ও আউট

যে ওয়েবপেজটি দেখছেন, তাতে জুম ইন বা আউট করতে আপনি ডাবল ট্যাপ বা পিঞ্চিং (দুই আঙ্গুল দিয়ে চিমটির ন্যায়) করতে পারেন । জুম করার জন্য দেহভঙ্গিগুলো সম্পর্কে আরো জানতে ফায়ারফক্স মোবাইলে ওয়েবসাইট জুম ইন এবং জুম আউট করুন এ যান ।

আরো অপশনের জন্য অনেকক্ষণ ট্যাপ করে রাখা

অনেকক্ষণ ট্যাপ বা স্ক্রিন স্পর্শ করে ধরে রাখার মাধ্যমে ট্যাপ করে রাখা বস্তুর কনটেক্সট মেনু খোলা যায় ।

  • লিঙ্ক: নতুন ট্যাবে খোলা, কপি, শেয়ার করা, অথবা আপনার বুকমার্ক হিসেবে সংরক্ষন ।
  • ছবি: কপি, শেয়ার করা, অথবা ডিভাইসে ছবিটি সেভ করা ।
  • বুকমার্ক করা লিঙ্ক: নতুন ট্যাবে খোলা, শেয়ার করা, আপনার লিস্টে কীভাবে দেখবেন তা ঠিক করে দেয়া, মুছে ফেলা, অথবা হোমস্ক্রিনে যুক্ত করা ।
  • হিস্ট্রি থেকে লিঙ্ক: নতুন ট্যাবে খোলা, শেয়ার করা, মুছে ফেলা, অথবা হোমস্ক্রিনে যোগ করা ।
  • টেক্সট: অনেকক্ষণ ট্যাপ করে কোন শব্দ চিহ্নিত করা; এরপর আপনি কমলা নির্দেশকটি ব্যবহার করে উভয় দিকে আরো টেক্সট চিহ্নিত করতে পারবেন । চিহ্নিত করা টেক্সটে অনেকক্ষণ ট্যাপ করে কপি, শেয়ার করা, অথবা পেজের সমস্ত লেখা চিহ্নিত করা ।
  • ওয়েব ঠিকানা: শেয়ার, সাবস্ক্রাইব অথবা আপনার হোম স্ক্রিনে একটি পৃষ্ঠা যোগ করুন । যদি একটি সাইটের নিজস্ব সার্চ থাকে যা OpenSearch standardsঅনুসরণ করে , তাহলে আপনার কাছে ওই সাইটটি একটি সার্চ ইঞ্জিন হিসাবে যোগ কোরার অপশন রয়েছে । এটি আপনাকে আপনার সার্চ বার থেকে সরাসরি ওই সাইটের মধ্যে অনুসন্ধান করতে দিবে ।

অসাম স্ক্রীন পরিচালনা

অসাম স্ক্রীন আপনাকে সেরা সাইট, বুকমার্ক, এবং হিস্ট্রির জন্য ট্যাবগুলো একদম শুরুতে দেখায় । আপনি এগুলোতে ট্যাপ করে এদের প্রত্যেকটিতে যেতে পারবেন ।

অ্যান্ড্রয়েড ৪.১ জেলিবিন বা এর পরবর্তী সংস্করণের জন্য : আপনি অসাম স্ক্রিন এর উপর দিয়ে ডানে বা বামে সোয়াইপ করে (স্ক্রিন ট্যাপ করে ধরে রেখে আঙ্গুল চালিয়ে) ট্যাব তিনটিতে যাতায়াত করতে পারেন ।

 

These fine people helped write this article:

Illustration of hands

স্বেচ্ছাসেবক

আপনার দক্ষতা বাড়ান এবং অন্যদের সাথে শেয়ার করুন। প্রশ্নের উত্তর দিন এবং আমাদের জ্ঞানের ভিত্তি উন্নত করুন।

আরও জানুন